বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

শুক্রবার সকালের মধ্যে বেশিরভাগ আসনের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে ভোটের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব ভোটের ফল প্রকাশ করার চেষ্টা কবর। ভোটের পর দিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফল হয়ে যাবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।নির্বাচনের স্বচ্ছতার প্রসঙ্গে ইসি বলেন, ‘ভোটের সার্বিক বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ রাখছে ইসি।’

প্রবাসীদের ভোট পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘পোস্টাল ব্যালট পদ্ধতি কমিশনের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে কাজ করছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী প্রবাসী ভোট নিয়ে কাজ করছে কমিশন।

এর আগে ব্রিফিংয়ে সিইসি বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ১৩তম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বদ্ধ পরিকর।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102