শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাসন্তী পূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়, কাউন্সিলর পদপ্রার্থী রুবেল দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত চাঁদপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু স্বাধীনতাবিরোধী অপশক্তি ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে হরমুজ প্রণালি থেকে ৩ জাহাজ ফিরিয়ে দিল ইরান ডব্লিউটিও সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বগুড়ার মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হাদি হত্যার দুই আসামিকে ১১ দিনের রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা বিকেলে, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব

বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের হাড়িখালী কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা গোপনে ককটেল মজুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এসময় বাগেরহাট শহরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকার পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে মাটি খুঁড়ে প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনা করছিল। র‍্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে। এ ছাড়া এ ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102