বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল বহনে বাধা যৌক্তিক নয়: বিওজেএ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ।

সংগঠনটি বলছে, এই সিদ্ধান্ত স্বাধীনভাবে তথ্য সংগ্রহের পথে অপ্রয়োজনীয় বাধা তৈরি করবে।
বিওজেএর সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহিম সরকার এক যৌথ বিবৃতিতে জানান, বর্তমান সময়ে মাঠপর্যায়ের সাংবাদিকতা অনেকটাই মোবাইলনির্ভর। তাৎক্ষণিক ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে দ্রুত পাঠাতে মোবাইল ফোনই সবচেয়ে কার্যকর মাধ্যম।

তাদের ভাষ্য, ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হলেও সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে বাস্তবে তথ্যপ্রবাহ ধীর হয়ে যাবে। এতে কোনো অনিয়ম বা সমস্যার ঘটনা দ্রুত যাচাই ও প্রকাশ করা কঠিন হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা নির্বাচন প্রক্রিয়ার অংশ নন, তারা পর্যবেক্ষক ও তথ্য সংগ্রাহক। তাই তাদের কাজের উপকরণ সীমিত করা স্বচ্ছতা বাড়ানোর বদলে উল্টো প্রশ্ন তৈরি করতে পারে।

বিওজেএ মনে করে, দায়িত্বশীলভাবে মোবাইল ব্যবহার নিশ্চিত করে সাংবাদিকদের কাজ করার সুযোগ দিলে নির্বাচন আরও উন্মুক্ত, বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক হবে।

সংগঠনটি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102