সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

নারীর মর্যাদা-নিরাপত্তার প্রশ্নে আপস করা হবে না : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। নারীরা যেন ঘরে ও কর্মস্থলে শতভাগ নিরাপত্তা ও মর্যাদা পান, সে বিষয়ে আমরা ওয়াদাবদ্ধ। সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। মায়েদের ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কেউ থামাতে পারবে না।জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই।’ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশালের মেহেন্দীগঞ্জের সরকারি পাতারহাট র‌শিক চন্দ্র (আরসি) কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘একজন মানুষ কিভাবে একজন নারীর পোশাক নিয়ে টানাটানি করার কথা ভাবতে পারে, তা আমার বুঝে আসে না। সে-ও তো কোনো মায়ের সন্তান।মায়ের গর্ভ থেকেই দুনিয়ায় এসেছে। তাহলে এমন মনোভাব কিভাবে নিয়ে আসে? বিভিন্ন জায়গায় হিজাব ও নিকাব পরা নারীদের হয়রানি করা হয়েছে। এমনকি কোথাও কোথাও তাদের গায়ে হাত তোলা হয়েছে। আজ সবাই এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে।তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘যুবসমাজ কখনো বেকার ভাতা চায়নি। তারা কাজ চেয়েছে। আমরা কাউকে বেকার ভাতা দিয়ে বেইজ্জত করতে চাই না। তরুণরা বলেছে, যোগ্যতা অনুযায়ী কাজ দেন, আমরা কাজ করতে চাই।’ ক্ষমতায় এলে তরুণ-তরুণীসহ সব নাগরিকের জন্য কাজের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে বাংলাদেশি হওয়ার জন্য সবাই গর্ব করেবে।মিথ্যাচারের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, আমার সঙ্গে জড়িত নয়, এমন অপরাধ আমার নামে বানিয়ে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এতটা বোকা ভাববেন না। সত্য কখনো আড়ালে থাকে না। মেঘ কখনো স্থায়ীভাবে সূর্য ঢেকে রাখতে পারে না।পরে বরিশালের ৫টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাঁদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। বরিশাল-৩ আসনে জামায়াতের শরিক এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ ভোটের মাঠে রয়েছেন। তাকেও পরিচয় ক‌রি‌য়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102