মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবন্দর থানার নতুন ওসি কামরুল ইসলাম তালুকদার “সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন” তৈরি পোশাক রপ্তানি দ্রুত ও সহজতর করতে কাস্টমস কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস – Heading বাংলাদেশ ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার অঙ্গীকার রাজউক উত্তরা মডেল কলেজে মাধ্যমিকে ভর্তি আবেদন শুরু নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় ৭৮০ ফিলিস্তিনি নিহত নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে “উপহার” বিতরণের অভিযোগ আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামী সাধারণ ভোটারদের প্রভাবিত করতে অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করছে।

নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে মিরপুর-১১-এর আদর্শ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন। আমিনুল হক দাবি করেন, শবে বরাতকে কেন্দ্র করে জামায়াতের কর্মীরা রাতের আঁধারে ঘরে ঘরে পোলাওয়ের চাল ও মুরগি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, অসহায় মানুষকে টাকা ও খাবার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, একটি চক্র বিভ্রান্তিমূলক তথ্য ও অর্থের প্রলোভন দেখিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে তিনি ও তাঁর সমর্থকেরা সতর্ক রয়েছেন বলেও জানান।

আমিনুল হক বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতারাও কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলছেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছে নিজের ইশতেহার তুলে ধরে বলেন, সাধারণ মানুষ এখন সচেতন, তারা প্রলোভনে পা দেবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণসংযোগে তাঁর সঙ্গে বিপুল সংখ্যক সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।

মোঃ জাকির হোসেন
বুধবার,০৪ ফেব্রুয়ারী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102