বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়।সংগঠনটি জানায়, দাবি পূরণে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের সকল দপ্তরে বিক্ষোভ মিছিল ও কর্মচারী সমাবেশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।সমাবেশ থেকে জানানো হয়, চলমান গণকর্মবিরতি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে এবং দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।সংশ্লিষ্টরা জানান, গত ৭ বছর ধরে দাবি জানানো হলেও সরকার আমলে নিচ্ছে না। গত ৫ ডিসেম্বর লক্ষাধিক কর্মচারীর উপস্থিতিতে মহাসমাবেশ আয়োজন করে দাবি জানানো হয়। পরে তারা আশা করেছিলেন সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করবে।কিন্তু প্রায় দেড় মাস পার হলেও কোনো সুরাহা হয়নি। তারা অভিযোগ করেন, গত ২১ জানুয়ারি কমিশন রিপোর্ট প্রদানের পর অর্থ উপদেষ্টা গেজেট প্রকাশ না করে কমিটি গঠনের নামে কালক্ষেপণ করছেন। আন্দোলনকারীরা জানান, জ্বালানি উপদেষ্টা তার এক মন্তব্যে ‘বর্তমান সরকার পে-স্কেল বাস্তবায়ন করবে না এবং আন্দোলন স্তিমিত রাখতে কমিশন গঠন করা হয়েছিল’ বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। সার্বিক বিষয়কে সামনে রেখেই কর্মসূচি সাজাচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102