শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

এক্স হ্যাকাররা চিহ্নিত, তাদের মুখোশ উন্মোচন করা হবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে, তাদের চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়বে। সেখানে নেতৃত্বও দেবেন তরুণরা, আর মুরুব্বিরা পেছন থেকে সাহস যোগাবেন। কেউ কোনো অপরাধ করে পার পাবে না। সমতার দেশ গড়া হবে। কোনো নারীকে হেনস্তা করা হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জামায়াতের।

তিনি আরও বলেন, একদল লোক ফ্যামিলি কার্ড দেবে। তাদের হাতে দেশ নিরাপদ নয়। পরাজয় নিশ্চিত জেনে একটি দলের মাথা খারাপ হয়েছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? ১২ তারিখ ইনসাফের পক্ষে ফয়সালা আসবে।

এর আগে দুপুরে জামালপুরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, এই নির্বাচন ৫৪ বছরে যে রাজনীতি ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই বস্তা পঁচা রাজনীতির কবর রচনা করবে।

এর আগে শনিবার বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট দেওয়া হয়। মুহূর্তেই তা ভাইরালও হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102