বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

নিখোঁজের ৫ দিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নিখোঁজ থাকার পাঁচদিন পর টাঙ্গাইলের ধনবাড়ীতে ৭ বছর বয়সি মারিয়া নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের এক পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তৃতীয় শ্রেণি পড়ুয়া মারিয়া বারইপাড়া গ্রামের উজ্জ্বলের মেয়ে।

মারিয়ার বড় ভাই জুবায়ের হোসেন জানান, ২৬ জানুয়ারি সোমবার বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মারিয়া। এলাকায় মাইকিংসহ নানাভাবে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবরি দল একদিন উদ্ধার অভিযান চালায়। তবুও খোঁজ না পেয়ে বাবা উজ্জ্বল হোসেন শুক্রবার ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।

রোববার ভোরে স্থানীয় মুসল্লিরা ফজর নামাজ শেষে রাস্তার পাশের মৃত নান্নু মিয়ার পরিত্যক্ত ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। গন্ধের সন্ধান করে ঘরের ভেতরে থাকা এক স্টিলের বাক্সে বস্তায় মারিয়ার লাশের সন্ধান মেলে। পরে খবর দিলে ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মারিয়াকে ধর্ষণ করা হতে পারে। ধর্ষণের খবর ধামাচাপা দিতে দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ গুম করার চেষ্টা করেছে। তারা জানান, লাশ উদ্ধার করার পর ময়েন উদ্দিনের ছেলে সুমন (২৫) ও আ. রহিমের ছেলে রাফিউলকে (১৬) পুলিশ থানায় নিয়ে গেছে।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের পর মূল রহস্য জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102