মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মডেল মসজিদের কাজে ফাঁটল, জনমনে ক্ষোভ পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ তথ্যমন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি দলের সাক্ষাৎ দিয়াবাড়িতে র‌্যাব পরিচয়ে ৬৫ লাখ টাকা ডাকাতি, তুরাগ থানায় মামলা জাতীয় এয়ার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটেশন কমিটি (NATFC) এর ৯ম সভা অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান ভস্মীভূত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে ৬টি দোকান পুড়ে গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জাহাজমারা বাজার পশ্চিম পাশে তেলের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পশ্চিম পাশে তেলের দোকানে এক ক্রেতার হাতে সিগারেট ছিল।ক্রেতার হাতে থাকা সিগারেটের ফুলকা পেট্রলে পড়লে মুহূর্তে আগুন লেগে যায়। এরপর আশপাশের ওষুধের ফার্মেসি ও মুদি দোকানসহ ৬-৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় একজন আহত হয়েছে বলেও খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে দেরি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানান তারা।জাহাজমারা হাইস্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমান জানান, আগুন লাগার এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানদারা তেমন বিত্তশালী নয়।জানতে চাইলে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল অনেক দূরে। এর পরও আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102