সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের পথে তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি জনসভায় অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুলশানের বাসভবন ছাড়ে তার গাড়িবহর।

এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফর করছেন বিএনপি নেতা তারেক রহমান। এদিন দুপুর আড়াইটায় সার্কিট হাউস মাঠে দলীয় জনসভায় তিনি বক্তৃতা করবেন।

এ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ। তার ভাষণ প্রচার করা হবে ৭০টি মাইকে। মঞ্চ থেকে দুটি এবং মঞ্চের দুই পাশ থেকে আরও দুটি এলইডি স্ক্রিনে ভাষণ দেখানো হবে। পাশাপাশি জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

আরও পড়ুন

ময়মনসিংহের জনসভা শেষে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ি মাঠে বিএনপি চেয়ারম্যানের জনসভা করার কথা রয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় তিনি যোগ দেবেন ঢাকার উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠের জনসভায়।

গত বৃহস্পতিবার সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসায় জনসভা করে নির্বাচনি যাত্রা করেন তারেক রহমান। এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102