বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

‘বিশ্বকাপ ফাইনালে ভারতকে এবার হারাতে চাই’

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

হাতে একমাসেরও কম সময় বাকি। ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। খেলা হবে শ্রীলংকাতেও। টুর্নামেন্টের গত আসরে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ পায়নি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়াদের হারিয়ে ১৭ বছরের শিরোপার খরা কাটায় ভারতীয় ক্রিকেট দল।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেও হট ফেভারিট গত আসরের দুই ফাইনালিস্ট ভারত-দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালে উঠলে ভারতকে হারাতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি চাই, ভারতকে যেন আমরা ফাইনালে হারাতে পারি। ভারতীয় ক্রিকেটারদের কখনই দুর্বল ভাবা উচিত নয়। এবার তো ওদের দেশেই বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ভারতীয় ক্রিকেটে আপাতত একটা ট্রানজ়িশন পর্ব চলছে। গৌতম গম্ভীর এবং সিনিয়র ক্রিকেটাররা কীভাবে এই বিষয়টা সামলান, সেটাই আপাতত দেখার। যদি টিম ইন্ডিয়া টপ সুপার ফোরে উঠতে না পারে, তাহলেই আমি সবচেয়ে বেশি অবাক হব।

গ্রায়েম স্মিথ আরও বলেন, ভারতীয় উইকেটে স্পিন বোলিং খেলার দক্ষতা আমাদের দলের মিডল অর্ডার ব্যাটারদের মধ্যে রয়েছে। আমার অন্তত সেকথাই মনে হয়। আর সেকারণেই আশা করছি, এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে আমরা ভাল পারফরম্য়ান্স করতে পারব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মারক্রাম (অধিনায়ক), করভিন বশ, ডিবল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টোনি ডি জোরজি, ডোনেভান ফেরেরা, মার্কো জেনসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কোয়েনা মফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নোর্কিয়া, কাগিসো রাবাডা, জেসন স্মিথ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102