শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত কালের কণ্ঠের জুনাইদ আল হাবিব

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা লাভ করেছেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের প্রতিবেদক জুনাইদ আল হাবিব।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠকদের পক্ষ থেকে তাকে একটি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক চেক প্রদান করা হয়।

‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল জেএএম সংস্থা।
জুনাইদ আল হাবিব বর্তমানে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগে প্রতিবেদক হিসেবে কর্মরত। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে তিনি ঝুঁকি নিয়ে দৃশ্যমাধ্যমে মাঠপর্যায়ের খবর, বাস্তব চিত্র ও তাৎক্ষণিক তথ্য তুলে ধরেন, যা গণমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়।

এদিন একই অনুষ্ঠানে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আহত প্রায় ১ হাজার ২০০ জনের মাঝে ‘আগ্রাসন বিরোধী জুলাই সম্মাননা’ স্মারক প্রদান করা হয়।

আধিপত্যবাদ, রাজনৈতিক আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এই কর্মসূচিতে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102