বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ বিলিয়ন ডলার ক্লাবে

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ৩০৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭৭৭.১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার।

তবে আগের দুইটি ‘অ্যাভাটার’ ছবির তুলনায় তৃতীয় কিস্তিটি ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে একটু বেশি সময় নিয়েছে।২০২২ সালের ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ মাত্র ১৪ দিনে এই আয়ে পৌঁছেছিল, আর ২০০৯ সালের প্রথম ‘অ্যাভাটার’ পৌঁছেছিল ১৭ দিনে।আগের দুটি ছবিই দীর্ঘ সময় ধরে বক্স অফিসে শীর্ষে ছিল এবং পরে ইতিহাসের সবচেয়ে সফল সিনেমার তালিকায় জায়গা করে নেয়। প্রথম অ্যাভাটার বিশ্বব্যাপী প্রায় ২.৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয়টি প্রায় ২.৩ বিলিয়ন ডলার আয় করে।

এখন প্রশ্ন হচ্ছে, ‘অ্যাভাটার ৩’ কি ২ বিলিয়ন ডলার আয় করতে পারবে? এই লক্ষ্য পূরণে ছবিটিকে অনেকটাই আন্তর্জাতিক দর্শকদের ওপর নির্ভর করতে হবে।কারণ আগের দুটি ছবির বড় অংশের আয় এসেছে বিদেশি বাজার থেকে। বর্তমানে শীর্ষ বিদেশি বাজারগুলোর মধ্যে রয়েছে চীন (১৩৮ মিলিয়ন ডলার), ফ্রান্স (৮১ মিলিয়ন), জার্মানি (৬৪ মিলিয়ন) ও কোরিয়া (৪৪ মিলিয়ন)।

এই সিনেমাটি ২০২৫ সালে ডিজনির তৃতীয় ছবি, যা ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং ‘জুটোপিয়া ২’ একই সাফল্য পায়।

ক্যামেরন বলেন, আগে দেখতে হবে এই ছবিটি আমাদের জন্য কতটা লাভজনক হয়। প্রতিবারই আমাদের প্রমাণ করতে হয়, এই বড় বাজেটের সিনেমাগুলো এখনও দর্শক টানতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102