সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

ধর্ষণ মামলায় যশ দয়ালের আগাম জামিন নাকচ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
ভারতের জয়পুরের একটি বিশেষ পকসো আদালত (একটি বিশেষ আদালত, যেখানে নাবালকদের বিরুদ্ধে সংঘটিত যৌন অপরাধের মামলা দ্রুত ও সংবেদনশীলভাবে বিচার করা হয়) বুধবার নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ক্রিকেটার যশ দয়ালের আগাম জামিনের আবেদন খারিজ করেছেন। আদালতের মতে, মামলাটি অত্যন্ত গুরুতর এবং এতে নাবালিকা ভুক্তভোগী জড়িত থাকায় তদন্তের আগে অভিযুক্তকে গ্রেপ্তার থেকে সুরক্ষা দেওয়া যায় না।বিশেষ পকসো আদালত নম্বর-৩-এর বিচারক অলকা বানসাল আদেশে জানান, ভুক্তভোগীর জবানবন্দি, প্রাথমিক প্রমাণ ও মামলার পারিপার্শ্বিকতা বিবেচনায় আগাম জামিন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আদালত আরো বলেন, ‘নাবালিকা সংশ্লিষ্ট মামলায় সর্বোচ্চ সতর্কতা ও সংবেদনশীলতা বজায় রাখা জরুরি।জয়পুরের সঙ্গানের সদর থানায় দায়ের করা অভিযোগে এক কিশোরী জানান, ক্রিকেটে ক্যারিয়ার গড়ে দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘ সময় ধরে তাকে যৌনভাবে শোষণ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নিজেকে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে উপস্থাপন করে মানসিকভাবে প্রভাবিত করেন এবং ক্রিকেট-সংক্রান্ত সুযোগ ও ভবিষ্যৎ সহায়তার প্রতিশ্রুতি দেন।
অভিযোগকারীর দাবি, ঘটনার সময় তিনি নাবালিকা ছিলেন। পরবর্তী সময় বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাকে হুমকি দেওয়া হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়।এরপর তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।শুনানিতে অভিযুক্তের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, সম্পর্কটি পারস্পরিক সম্মতিতে ছিল এবং অভিযুক্ত তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর আইনজীবীরা আগাম জামিনের বিরোধিতা করেন। তাদের বক্তব্য, নাবালিকার ক্ষেত্রে সম্মতির কোনো আইনি মূল্য নেই এবং প্রাথমিক প্রমাণ অভিযোগকে সমর্থন করে।সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, আগাম জামিন কোনো অধিকার নয়; এটি আদালতের বিবেচনাধীন বিষয়। নাবালিকা সংশ্লিষ্ট গুরুতর মামলায় তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কাও বিবেচনায় নিতে হয়।এদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্সের যশ দয়ালকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগের গুরুত্বের কারণে তার ক্রিকেট ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে।২০২৫ সালের আগস্টে ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন  তাকে ইউপি টি-টোয়েন্টি লিগ থেকে সাময়িক বরখাস্ত করে।এরপর তাকে রঞ্জি ট্রফির দল থেকেও বাদ দেওয়া হয়। সর্বশেষ আইপিএল ফাইনালের পর থেকে তিনি আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102