রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

মেহেরপুরে ড্রামট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুর সদর উপজেলার আমদহ-টেংরামারি সড়কের আশরাফপুরে ড্রামট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লিজন হোসেন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক রকিবুল ইসলাম (২২)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আশরাফপুরে একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং আহত রকিবুল সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সামসুল হোদা মণ্ডলের ছেলে।তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।স্থানীয়রা জানান, চকশ্যামনগর থেকে একটি মোটরসাইকেল নিয়ে লিজন ও রকিবুল আশরাফপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিক থেকে বালি বোঝাই একটি ড্রাম ট্রাক আমদহের দিকে যাচ্ছিল। আশরাফপুর ইটভাটা নিকট পৌঁছলে অসাবধানতাবশত ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিজন মারা যান এবং চালক রকিবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বালিবোঝাই ড্রাম ট্রাকটি জব্দ করে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102