সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ দুর্গাপুরের চার শহীদ পরিবার পেল ঈদ উপহার ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি কমে আসবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন।

দুর্নীতির বিরুদ্ধে দেশের তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজদের উৎসব প্রতিদিন হয়। আর দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব নয়।

সকালে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে দুদক কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদকের মহাপরিচালক গণ, দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্ট অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হক , সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102