বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

ক্রিট দ্বীপের উপকূলে নৌকাডুবিতে ১৭ অভিবাসীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে শনিবার (৬ ডিসেম্বর) আংশিকভাবে ভেঙে পড়া একটি নৌকা থেকে কমপক্ষে ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল ক্রিট থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিমি) দক্ষিণ-পশ্চিমে। নিহতরা সবাই পুরুষ ও তরুণ।বেঁচে যাওয়া দুই ব্যক্তি জানান, খারাপ আবহাওয়ার কারণে নৌকা অস্থির হয়ে পড়ে এবং তাদের কাছে খাবার বা পানির ব্যবস্থা ছিল না।

একটি তুর্কি পণ্যবাহী জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে। গ্রীক কোস্টগার্ড দুটি উদ্ধার জাহাজ পাঠিয়েছে এবং ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স বিমান, নৌকা ও হেলিকপ্টার দিয়ে সহায়তা করছে।মেয়র মানোলিস ফ্রাঙ্গোলিস জানিয়েছেন, নৌকায় যাত্রীদের জায়গা খুব কম ছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বছরের শুরু থেকে ১৬,৭৭০-এর বেশি অভিবাসী এবং আশ্রয়প্রার্থী পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপে পৌঁছেছে। গত জুলাই মাসে গ্রিসের রক্ষণশীল সরকার লিবিয়া থেকে ক্রিটে আসা অভিবাসীদের জন্য আশ্রয় শুনানি স্থগিত করেছে। ২০১১ সালের ন্যাটো সমর্থিত বিদ্রোহের পর লিবিয়ায় দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102