বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমার মনে হচ্ছে না, এ বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে দাকোপে আশরাফুল আলম নান্নুর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের লিফলেট বিতরণ! মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে সান্দিকোনায় বিক্ষোভ মিছিল ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত বানিয়ে দেবে মার্কিন ফার্স্ট লেডির বৈশ্বিক উদ্যোগে জুবাইদা রহমান, সদস্য এখন ৫৭ দেশ দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫ দলের জয়ে ব্যাটে-বলে দুর্দান্ত সাকিব

আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরা ‘অসিলা’ মাত্র।”বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবু দেবীদ্বার আমি ছেড়ে যাব না।যদি হেরেও যাই তারপরও আমি দেবীদ্বারের মানুষের সঙ্গে থাকব। এ দেবীদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।’তিনি বলেন, “যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটেখাওয়া মানুষের হাত ধরে।যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, ‘কামলা’ বলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102