রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরলেন হাসনাত আবদুল্লাহ

ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টালিউড অভিনেত্রী মুনমুন সেনের সম্পর্ক নিয়ে এক সময় ছিল তুমুল আলোচনা। সংবাদপত্র থেকে চায়ের কাপের তর্কে আধিপত্য দেখাত তাদের প্রেমের গুঞ্জন। যদিও মনমুনের মতে সেটি ছিল বন্ধুত্ব। এবার জানালেন, জেলবন্দি ইমরানের জন্য চিন্তিত তিনি।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকালেকে মুনমুন বলেন, দেখুন, আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করব না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আগে আমার কাছে ইমরানের পরিচয় একজন ক্রিকেট কিংবদন্তি, ভালো মানুষ এবং আমার বন্ধু।সুচিত্রা-কন্যা আরও বলেন, ইমরান আমার বন্ধু। যদিও এইমুহূর্তে আমরা একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সে এত বড় নাম অর্জন করেছেন। যতদিন আমি তাকে চিনি, সে সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছেন। তাই এটা খুবই মর্মান্তিক যে আজ তাকে তার নিজের মাতৃভূমিতে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছেন। বহু বছর দেখা হয়নি ইমরানের সঙ্গে। ওর জন্য চিন্তা হচ্ছে, খুব খারাপ লাগছে, ওর পরিবারের জন্যও। কিন্তু ওই যে যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন, তাতে ঝুঁকি তো থাকেই, সেটাও তো অস্বীকার করা যায় না। তাই না?প্রায় দুই বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি দেশটি সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি গুজব ছড়িয়েছিল তিনি মারা গেছেন। পরে জানা যায় খবরটি ভুয়া। এরমধ্যে বিশেষ বন্ধুর জন্য মুনমুন প্রকাশ করলেন উদ্বেগ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102