শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা রাস্ট্রীয় মর্যাদায় দাফন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট টাইম: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া ঈদগাঁ মাঠে নামাজে জানাযা শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সুত্রে জানা গেছে, শনিবার রাত ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বুকে প্রচন্ড ব্যাথা অনুভব হলে, দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবির্ততে রবিবার বিকেল নলুয়াপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, ওয়াহেদ আলী, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, আব্দুল আজিজ এছাড়া অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের মধ্যে বিদ্যুৎ সরকার, সাখাওয়াত হোসেন সজিব, বিকাশ সরকার, শাওন হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102