শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে আরেকটি একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আরো বলছে, এ সময়ের মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102