বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে যা করণীয়

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
একেবারে সুস্থ-সবল মানুষ—কোনো রোগ নেই। তবুও হঠাৎ একদিন বুকে ব্যথা, তারপর ধরা পড়ল হার্ট অ্যাটাক। এমন ঘটনা বর্তমানে খুবই সাধারণ। হৃদরোগ অনেক সময় সতর্কবার্তা না দিয়েই আসে। 

পর্যাপ্ত ভিটামিন কে-২ গ্রহণ
ধমনির ব্লকেজের অন্যতম কারণ হলো ক্যালসিফিকেশন— অর্থাৎ ধমনিতে ক্যালসিয়াম জমাট বাঁধা।ভিটামিন কে-২ শরীরের ক্যালসিয়ামকে রক্ত থেকে সরিয়ে হাড়ে পৌঁছাতে সাহায্য করে। ফলে ধমনিতে ক্যালসিয়াম জমার সম্ভাবনা কমে। ডিমের কুসুম, মুরগির লিভার, পালং শাক, ব্রকলি–এসব খাবারে ভিটামিন কে-২ পাওয়া যায়। 

অতিরিক্ত পরিশোধিত কার্বোহাইড্রেট বাদ
অনেকে মনে করেন, শুধু ফ্যাটজাতীয় খাবারই হার্টের ক্ষতি করে। কিন্তু চিকিৎসকদের মতে, অত্যধিক পরিশোধিত কার্বোহাইড্রেট—যেমন সাদা পাউরুটি, মিষ্টি, সফট ড্রিংকস ধমনির ব্লকেজ বাড়ানোর ক্ষেত্রে আরো ক্ষতিকর।এসব খাবার শরীরে প্রদাহ বাড়ায় এবং ধমনির ভেতরে জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলাই উত্তম। 

প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম
বাড়তি ওজন ধমনির ব্লকেজের বড় কারণ। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম প্রয়োজন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সাঁতার, সাইক্লিং বা জিমের ব্যায়াম করলে হার্ট সুস্থ থাকে এবং ব্লকেজের ঝুঁকিও কমে। 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102