বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিতের আহ্বান এআই নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বাড়ছে বিতর্ক শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ আওয়ামীলীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৪ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত BUFT-এর নতুন বোর্ড অব ট্রাস্টিজের প্রথম সভা, পরিচালক হলেন এম কফিল উদ্দিন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

ফের কমেছে সোনার দাম, আজ থেকে কার্যকর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৬৪ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা।মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম আজ বুধবার (১৯ নভেম্বর) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম—

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা

২১ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা

১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৬৯ হাজার ২৯১ টাকা

সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৭৬১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।এদিকে অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102