শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

এসএসসির ফল প্রকাশ আজ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। ফলাফলের বিস্তারিত নিয়ে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, দুপুর ১২টায় নিজ নিজ বিদ্যালয় এবং অনলাইনে একযোগে এসএসসির ফল প্রকাশিত হবে।

এরপর শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, বোর্ডের পক্ষ থেকে সকাল ১১টায় প্রস্তুতকৃত ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর দেড়টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবে। পরীক্ষার ফল প্রকাশের পর মোবাইলে খুদে বার্তার মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102