সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ মধুখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলার আসামি তাহেরের মৃত্যুদণ্ড হানজালারা হায়েনা হয়ে উঠলে, থামানোর ওষুধও আমরা জানি : রাশেদ খান শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তে কড়া নজর যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন – ভূমিমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও সদস্যগণের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ। ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী হাসপাতালে রোগীর কাছে ইয়াবার চালান পৌঁছে দিতে গিয়ে আটক স্বামী-স্ত্রী, পালালেন রোগী

ময়মনসিংহে মধ্যরাতে পার্কিং করা কাভার্ড ভ্যানে আগুন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
ময়মনসিংহে কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করে রাখা কাভার্ড ভ্যানে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।এ বিষয়ে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান বলেন, ‘প্রতিদিনের মতো গাড়ির চালক সড়কের পাশে পার্কিং করে কাভার্ড ভ্যানটি রেখে যান।রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটের দিকে আগুন ধরে যায়। আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়তে থাকলে আশপাশের লোকজন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’তিনি আরো বলেন, ‘গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আগুন লেগেছে।ফলে দুর্বৃত্তরা আগুন লাগাতে পারে। আবার সিগারেটের আগুন থেকেও সিটে আগুন ধরে যেতে পারে।’এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি- নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।তবুও ঘটনাটির তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102