বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

প্রযুক্তি ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে নভেম্বরে ট্রাম্প-সৌদি প্রিন্সের বৈঠক

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর সরকারি সফরে হোয়াইট হাউসে যাবেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। গতকাল সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বিশেষ করে সেমিকনডাক্টর খাতে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।মে মাসে ট্রাম্পের সৌদি সফরের সময় দুই দেশ ১৪২ বিলিয়ন ডলারের ইনটেন্ট স্মারক স্বাক্ষর করেছিল, যার মধ্যে মার্কিন প্রতিরক্ষা শিল্পে সৌদি বিনিয়োগ অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়া আমেরিকান কম্পানিগুলোকে সৌদি আরবে উন্নত সেমিকনডাক্টর চিপ রপ্তানি করার অনুমতি দেওয়ার সম্ভাব্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।গত সপ্তাহে সৌদি আরবের ‘হিউমেইন’ ও মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম টেকনোলজিস একটি চুক্তি ঘোষণা করেছে।এর লক্ষ্য হলো সৌদি আরবকে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নতুন এই সহযোগিতা বিশ্বব্যাপী এআই পরিষেবা সরবরাহ করবে এবং প্রথম সম্পূর্ণরূপে অপ্টিমাইজড এজ-টু-ক্লাউড হাইব্রিড এআই প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102