বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক কমালেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীন থেকে আমদানি করা পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। বিরল খনিজ সম্পর্কিত ইস্যুটিও সমাধান হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।

ট্রাম্প জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৈঠকের পর ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্টের সাথে তার চমৎকার আলোচনা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং কিছুক্ষণের মধ্যেই সেগুলো আপনাদের জানানো হবে।’

ট্রাম্প জানান, বৈঠকে তাইওয়ান প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে জল্পনা ছিলো যে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ আসবে।

এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শি জিনপিংয়ে সাথে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর চীনের প্রেসিডেন্টের সাথে এটাই তার প্রথম বৈঠক।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102