বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পথচারী ও রোজাদারদের মাঝে জাতীয় গণমাধ্যম কমিশনের ইফতার বিতরণ লেবাননে আর্থিক প্রতিষ্ঠানে ইসরাইলের হামলা ভুয়া নথিতে চাকরি নেওয়ার অভিযোগে বিমানের ৮ পাইলট তদন্তে দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক ইরানের ইসফাহানে ২০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে: গ্রোসি আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিজিএমইএ’তে শ্রমিক নেতাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

তামিম ইস্যুতে অস্থিরতা নেই বিসিবিতে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

অবসর ভেঙে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণায় স্বস্তি ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে সম্প্রতি বিসিবির সঙ্গে তার আলোচনার পর ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিকে ধাক্কা বলে উল্লেখ করেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে এই টাইগার ওপেনার আসন্ন এশিয়া কাপেও খেলবেন না। বিসিবির এখন মূল কাজ নতুন অধিনায়ক বেছে নেওয়া। তবে এ নিয়ে কোনো ‘অস্থিরতা’ নেই বলে উল্লেখ করেছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

যুক্তরাজ্যে চলমান চিকিৎসার মাঝখানেই দেশে ফেরেন তামিম। ইনজেকশন নিয়ে তিনি আসন্ন টুর্নামেন্টগুলোতে খেলতে চেয়েছিলেন। কিন্তু কোমরের চোট পুরোপুরি না সারায় এশিয়া কাপেও তার থাকা হচ্ছে না। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের আগমুহূর্তে এটি টাইগার ক্রিকেটে বিচলিত পরিস্থিতি তৈরি করেছে।

তবে বিসিবি পরিচালকের মতে পরিস্থিতি ঠিক তেমনটা নয়। আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের মঙ্গে আলাপকালে মল্লিক বলেন, ‘কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন। আমাদের জন্য এটা একটা ধাক্কা। তবে উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। এছাড়া ক্রিকেট অপারেশন্সও আছে। মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। তবে স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

এর আগে বৃহস্পতিবার তামিম জানিয়েছিলেন, ‘আমার ইনজুরি একটা ইস্যু, যে ইনজেকশনটা নিয়েছি ওটা অনেকটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয় যে দল আগে, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন। মূল বিষয় হলো দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি; এখন একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102