সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশ সফরের জন্য তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। দুই সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করবেন শাই হোপ।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে আহমেদাবাদে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়েরেও ফিরেছেন ওয়ানডে দলে। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস ও ব্যাটসম্যান আমির জাঙ্গু।

১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ওয়ানডেতেই অনুষ্ঠিত হবে ঢাকায়। টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ অক্টোর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে টি–টোয়েন্টি সিরিজ।

১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডের দলে নেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইস, তাঁর জায়গাতে অগাস্টকে দলে নেওয়া হয়েছে। কবজির চোট এখনো পুরোপুরি সারেনি লুইসের। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে।

খারি পিয়েরে স্পিন বিভাগে সহায়তা করবেন গুড়াকেশ মোতি ও রোস্টন চেজকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটের দলেই আছেন পেসার শামার জোসেফ। চোটের কারণে তিনি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি।

দুটি স্কোয়াড ঘোষণার পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘এই দল মাঠে নামবে জয়ের মানসিকতা ধরে রাখতে এবং দলীয় ঐক্য আরও দৃঢ় করতে। এই দুটি বিষয় দীর্ঘ মেয়াদে সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশ সফর আমাদের জন্য আরেকটি সুযোগ।’

স্যামি যোগ করেন, ‘আকিমকে দলে নেওয়াতেই স্পষ্ট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমাদের উদীয়মান খেলোয়াড়দের জন্য কীভাবে পথ তৈরি করছে। ও ভবিষ্যতের খেলোয়াড়, যে অনূর্ধ্ব-১৫ দল থেকে শুরু করে ধাপে ধাপে সিনিয়র পর্যায়ে এসেছে।’

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল

শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102