মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী ঈদে বাড়ি ফেরার পথে অজ্ঞাত বাহনের চাপায় বাবা-মেয়ে নিহত তালাকের পর সাবেক স্ত্রীকে ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’, যুুবক গ্রেফতার কথা কাটাকাটির জেরে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নাঙ্গলকোটে ৭ বছরের শিশুকে নিপীড়ন, ব্যবসায়ীকে গণপিটুনি ​খবর বদলায়, কিন্তু সমস্যার চরিত্র কেন বদলায় না ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জুমার নামাজ পড়ানো হলো না ইমামের, বাসের ধাক্কায় গেল প্রাণ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মসজিদের ইমাম নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার সময় সড়কে বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।নিহতের নাম খালিদ মুসাব্বির ওরফে আশিক (২৮)।তিনি নাচোল সদর ইউনিয়নের মাক্তাপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং নাচোলের নেজামপুর ইউনিয়নের হাটবাকইল জামে মসজিদের ইমাম ছিলেন।স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, নাচোল থেকে আমনুরাগামী সড়কের নাচোল পৌর হামিদপুর এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খালিদ মুসাব্বির। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের সদস্যরা মরদেহ উদ্ধার করে।পরে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102