মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

দক্ষিণখানে রাস্তা-ঘাট উন্নয়ন হবে অগ্রাধিকার: কফিলউদ্দিন আহমেদ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দক্ষিণখানের প্রধান সমস্যা হলো অবকাঠামো—রাস্তা-ঘাট উন্নয়নকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” এমন প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক ছাত্রনেতা, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ।

রাজধানীর দক্ষিণখান থানার বটতলা মোল্লার টেকে বুধবার বিকেল ৫টায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষণা দেন।

কফিলউদ্দিন আহমেদ বলেন, “আমি আপনাদের সন্তান, দক্ষিণখান থানার সন্তান। যদি আপনারা পাশে থাকেন ও দোয়া করেন, তবে আমি বিশ্বাস করি—আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দেবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদে যেতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার আইন-শৃঙ্খলা সংস্কার, কিশোরগ্যাং দমন ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে কফিলউদ্দিন আহমেদ বলেন, “খাদ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা—মানুষের সব মৌলিক চাহিদার সমাধানই রয়েছে এই কর্মসূচিতে।”

বৈঠকে দক্ষিণখান থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102