বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার বিজিএমইএ-আইভি ডিকার্ব চুক্তি, পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ শিয়াল-কুকুর টেনেহিঁচড়ে রাস্তায় তুলল নবজাতকের মরদেহ যৌতুকের জন্য গৃহবধূর চুল কাটার ঘটনায় স্বামী গ্রেফতার প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ তিন হাসপাতাল ঘুরে ৫ মাস বয়সী সন্তানের মরদেহ নিয়ে ফিরলেন মা–বাবা দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ডেমরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু খাগড়াছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

সাংবাদিক তরিকুলের পরিবারকে ছাত্রশিবিরের আর্থিক সহায়তা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় দুঃখজনকভাবে ইন্তেকাল করেন সাংবাদিক তরিকুল ইসলাম। তাঁর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষদের মাঝে।

শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে গতকাল মরহুমের বাসভবনে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

তারা মরহুম তরিকুল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোক সহ্য করার শক্তি কামনা করেন। একইসঙ্গে ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিবারকে নগদ দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের নেতারা আশ্বাস দেন, তরিকুল ইসলামের সন্তানদের শিক্ষাজীবনে ছাত্রশিবির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102