রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ডেপুটি স্পীকার হজক্যাম্প হতে সৌদি রিয়াল চুরির ঘটনায় গ্রেফতার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার বুদ্ধ পূর্ণিমায় শান্তি ও সম্প্রীতির বার্তা এলজিআরডি মন্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার ৩ শতাংশ, খালাস ৭০ শতাংশ কক্সবাজার থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন পুলিশ সদস্য, পথে আটক সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু উত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধার উত্তরায় গভীর রাতে অটোরিক্সা থামিয়ে ডাকাতি, প্রাইভেটকারসহ গ্রেপ্তার ১ ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

১০ম দিনের মতো উত্তরায় খাল পরিষ্কার কর্মসূচিতে বিএনপি নেতা

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ম দিনের মতো) রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন নিজ হাতে খাল পরিষ্কার করে কর্মসূচির সূচনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি সারাদেশে বাস্তবায়িত হচ্ছে। রাজধানীতে কর্মসূচি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আওলাদ হোসেন ও আনোয়ার হোসেন অনিক, ১ নং সদস্য মোহাম্মদ বাদল হাওলাদার, সদস্য আমিন হোসেন, বিএনপি নেতা নুর আলম সোহাগ, পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টুটুল, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন জাফরান, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাইতুল আহমেদ বাশার, পশ্চিম থানার যুগ্ম আহ্বায়ক এস এম ফরহাদসহ অনেকে।

এছাড়া বিএনপি নেতা আব্দুর রশিদ, সিদ্দিক, রফিকুল ইসলাম, মোঃ সোহাগ, সুফিয়ান, রাহুল, আশরাফ, পারবেজসহ অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১ নং ওয়ার্ড বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা পারবিন আক্তারও কর্মসূচিতে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102