শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
খুলনায় চিংড়ি পলাশের বাড়িতে ডিবির অভিযান, ৩ বিদেশি পিস্তল-৯ রাউন্ড গুলি উদ্ধার; স্ত্রীসহ আটক ২ কেন্দুয়া পৌরসভার ময়লা-আবর্জনা নিরসনে ডাম্পিং জোন স্থাপনের উদ্যোগ নিলেন এমপি হিলালী কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন আ. লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান-ডেপুটি স্পীকারের তুরাগে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ

প্রধান উপদেষ্টা কার্যালয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ফয়েজ আহমদের আইসিটি টাওয়ারের কার্যালয়ে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেসময় মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। তিনি বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) উন্নয়ন প্রকল্প শিগগিরই শুরু হচ্ছে।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। এছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (পিডিপিও), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থার আধুনিকায়ন সম্পর্কেও আলাপ করেন।

অন্যদিকে, বাংলাদেশের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস দেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ- কাউন্সিলর ও রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102