তিন বছরের পথচলা সম্পন্ন করে চতুর্থ বছরে পদার্পণ করেছে অনলাইন সংবাদমাধ্যম নজর বিডি ডট কম। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২১ নভেম্বর শনিবার দুপুর ১১ টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়, আলোচনা শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান টির সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি), ডিএসইউ, সোমালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটওয়ে এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম কবির। উত্তরা প্রেস ক্লাবের সভাপতি মো: মাসুদ পারভেজ। প্রকৌশলী ড. আবু রায়হান, অধ্যাপক ও গবেষক, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ;
আব্দুস সালাম সরকার, ব্যবস্থাপনা পরিচালক, সরকার বিল্ডার্স লিমিটেড ও আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। জনপ্রিয় নাট্যকার, নির্দেশক,পরিচালক ও প্রযোজক জিনাত হাকিম। আবিদা সুলতানা বাঁধন, প্রেসিডেন্ট (২০২৭–২০২৮), উত্তরা রোটারি ক্লাব|। উত্তরা শিল্পী সংস্থার সভাপতি মঞ্জু কস্তা। এসময় আরো উপস্স্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাজী মো: শাহজালাল, আর্মি সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক হোসেন।বৃহত্তর উত্তরার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান উদ্বোধনী বক্তা ছিলেন নজর বিডির উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন আনু। ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজর বিডির প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নৈতিকতা, জনস্বার্থে সংবাদ প্রকাশ এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।বক্তারা বলেন, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের আস্থা ও বিশ্বাস। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব।
নজর বিডির তিন বছরের পথচলাকে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বক্তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে আগামী দিনে সংবাদমাধ্যমটির কার্যক্রম আরও বিস্তৃত করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে সংবাদ পরিবেশনের পরিধি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উত্তরা শিল্পী সংস্থার পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও নজর বিডি পরিবারের সদস্যরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
তিন বছরের অভিজ্ঞতা, অর্জন ও মানুষের ভালোবাসাকে সঙ্গী করে নতুন প্রত্যয় নিয়ে চতুর্থ বছরে যাত্রা শুরু করেছে নজর বিডি। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থকে ধারণ করে আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। সত্যের কলম, রাষ্ট্রের উন্নয়ন’—এই স্লোগানকে ধারণ করে নজর বিডির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, গতিশীল ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।