মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন।

আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনার সময় হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

সোমবার (১৬ নভেম্বর) দিবগত রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

নয়নের ভাষ্য অনুযায়ী, রাজধানীর কলাবাগান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়

তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় বা মির্জা আজমের দলীয় পদ-পদবির বিষয়ে পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। এছাড়া এ প্রতিবেদন লেখার সময় আটক ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয়ও জানা যায়নি।

ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে এলে পুলিশের ‘একজন ডিআইজি’ ফোন করে তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। এ সময় তিনি সেই ডিআইজিকে সামনে আনার দাবিও জানান।

ভিডিওতে নেতাকর্মীদের আটক ব্যক্তির গায়ে হাত না তোলার নির্দেশ দিয়ে নয়ন বলেন, তাদের মূল কাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা।

এছাড়া, ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102