সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা

উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আগামী ১৮ নভেম্বর বুধবার শুরু হচ্ছে বিশ্বব্যাপী কোরআন ও সুন্নাহ প্রচারভিত্তিক অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর তিন দিনব্যাপী ‘সুন্নতে ভরা ইজতেমা’। উত্তরার সেন্টার মেট্রোরেল স্টেশনসংলগ্ন ইজতেমা ময়দানে ১৮, ১৯ ও ২০ নভেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর শুক্রবার জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।

ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে প্রায় ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লিদের অবস্থান, নামাজ, অজু, গোসল, খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন আয়োজক ও স্বেচ্ছাসেবীরা।

শনিবার বেলা ১১টায় উত্তরার দিয়াবাড়ি ইজতেমা ময়দানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অবস্থানে বিশ্বাসী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় পরিচালিত বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী। ২০০৭ সাল থেকে বাংলাদেশে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় এবার উত্তরার দিয়াবাড়িতে তিন দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইজতেমার মূল উদ্দেশ্য হলো ব্যক্তিজীবনে কোরআন ও সুন্নাহর শিক্ষা বাস্তবায়ন, ইমান-আকিদা ও আমলের সংশোধন, আত্মশুদ্ধি এবং নৈতিক চরিত্র গঠনে মানুষকে উদ্বুদ্ধ করা। ইজতেমায় কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের আলোকে ইমান-আকিদা ও আমল সম্পর্কে দিনরাত বয়ান করা হবে। কীভাবে নামাজ আদায় করতে হয় এবং ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল ইবাদত পালনের নিয়ম দালিলিক প্রমাণসহ হাতে-কলমে শেখানো হবে।

ইজতেমায় দেশের বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মোবাল্লিগরা আলোচনা করবেন। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হবে। ইসলাম যে শান্তি ও মানবকল্যাণের ধর্ম, সে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নেকির দাওয়াতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইজতেমা ময়দানের প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট এবং স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও আটটি ওয়াচ টাওয়ার। মুসল্লিদের তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশের ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব প্রায় ৪০০ স্বেচ্ছাসেবী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া মুসল্লিদের চিকিৎসা ও জরুরি সেবা, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা ওয়াসা ও বিদ্যুৎ বিভাগের সহায়তায় প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালিত হবে।

দাওয়াতে ইসলামীর জিম্মাদাররা জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এ ধরনের ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের মাদানী কাফেলায় অংশ নিয়ে দেশের বিভিন্ন মসজিদে সফর করবেন। এসব সফরের মাধ্যমে দ্বীনি শিক্ষা প্রচার ও মানুষকে ইসলামের পথে আহ্বান জানানো হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। এ সময় সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম, মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102