শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ

মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অদ্য ১৩/১১/২০২৬ খ্রিঃ

জুমার নামাজ শেষে দুপুর অনুমান ১৩:৪০ ঘটিকায় তুরাগ থানাধীন ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর প্রায় ২০/২৫ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য মিছিলের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর মুখোশ ও বিভিন্ন ফেস্টুনসহ মিছিলের প্রস্তুতি গ্রহণ করাকালে তুরাগ থানা এলাকায় কিলো-৯২ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ টহল ডিউটি করাকালে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং অজ্ঞাতনামা অন্যান্য সমর্থকরা দিকবিদিক দৌড়ে পালিয়ে যায়।

এ সময় এসআই (নিঃ) মতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থল হতে ০২ জনকে আটক করেন। আটককৃত আসামী মোঃ ইয়াসিন (২০)-এর হেফাজত হতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ০১টি মুখোশ এবং অপর আসামী মোঃ রিফাত (২০)-এর হেফাজত হতে “আমি দোকানদার আমিই জয় বাংলার লোক”লেখা ০১টি ফেস্টুন উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ পলাতক আসামীদের গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অবহ্যত আছে বলে জানিয়েছেন তুরাগ থানা পুলিশ

গ্রেফতারকৃত আসামীঃ

১। মোঃ ইয়াসিন (২০), পিতা- মৃত শাহিন, মাতা- খালেদা বেগম, স্থায়ীঃ সাং- ধউর মাতবর বাড়ী, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা

২। মোঃ রিফাত (২০), পিতা- মোঃ ফুরকান, মাতা- রুবি বেগম, স্থায়ীঃ সাং- ধউর মাতবর বাড়ির দক্ষিনে, থানা-তুরাগ, ডিএমপি, ঢাকা

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102