শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ 

উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

এইচ এম মাহমুদ হাসান

রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি চোরাই বাইসাইকেলসহ মো. মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১টা ১৫ মিনিটে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডসংলগ্ন ৮ নম্বর বাজারের নিচতলার পার্কিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে। তিনি কুমিল্লার লালমাই থানার গুচ্ছি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার দক্ষিণখানের ফরিদ মার্কেট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতার মনির হোসেনের হেফাজত থেকে ফিনিক্স, আকিজ, রিফ্লেক্স, কোর, ড্রোন, সেক্টর-০২, প্রিন্স, হিরো, পেলিক্যান, ফরএভার, কিসেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৭টি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বাইসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পেনাল কোডের ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৬। বর্তমানে আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ খালিদ মনসুর বলেন, বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি বাইসাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, চুরি ও অপরাধ দমনে উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102