বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে একটি গুরুত্বপূর্ণ ও সফল অস্ত্রোপচার (অপারেশন) সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এর আগে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ১১ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর ১টায় তাঁর মেরুদণ্ডে এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

​ লুৎফুজ্জামান বাবরের প্রেস উইংয়ের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জানানো হয়েছে, “আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় স্যারের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়েছে এবং উনার জ্ঞান ফিরেছে।”

​তাঁর নির্বাচনী এলাকা (নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) এবং সমগ্র দেশবাসীর কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও আত্মীয়স্বজনরা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102