ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬খ্রিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি; মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি; রফিকুল ইসলাম হিলালী, এমপি; এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি; নায়াব ইউসুফ আহমেদ, এমপি; মমতাজ আলো, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং মোঃ আবুল হাসনাত, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
কমিটি বৈঠকে “বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬” নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটি বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।