বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী” অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত আজ সকাল ও বিকাল দুই দফা অভিযানের মাধ্যমে মিরপুর -১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে | ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতার পিতা আলহাজ্ব এ. কে. এম. জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার

এমইপি গ্রুপের সৌজন্যে উত্তরায় ‘সহযোগী সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 ২৯ অক্টোবর ২০২৬ | স্থান: উত্তরা, ঢাকা

উত্তরা নিউজ ডেস্ক:

উন্নত মান ও বিশ্বস্ততার ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্যের বিশ্বস্ত প্রস্তুতকারক এমইপি (MEP) গ্রুপের সৌজন্যে ‘সহযোগী সম্মেলন ২০২৬’। স্থানীয় পরিবেশক চ্যাম্পিয়ন ইলেকট্রিক জোন-এর আয়োজনে উত্তরার ক্যাফে রিওতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় একশ ইলেকট্রিক ব্যবসায়ী অংশ নেন।

উত্তরা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী, খুচরা বিক্রেতা (রিটেইলার) এবং ট্রেডার্স সহযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক্যাল সমাধান সবার কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার মো. আমানত হোসাইন আমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় পরিবেশক জহির উদ্দিন বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রুবেল হোসেন। এছাড়া এমইপি গ্রুপের আঞ্চলিক কর্মকর্তাসহ উত্তরার বিশিষ্ট ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ইলেকট্রিক্যাল খাতের আধুনিকায়ন এবং গ্রাহকদের কাছে মানসম্মত ও নিরাপদ পণ্য পৌঁছে দিতে এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। স্থানীয় ট্রেডার্স ও বিক্রেতারাই প্রতিষ্ঠানটির মূল চালিকাশক্তি বলেও তারা উল্লেখ করেন।

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন উদ্ভাবনী পণ্য, আকর্ষণীয় অফার এবং ব্যবসায়ীবান্ধব নীতিমালা তুলে ধরা হয়। উপস্থিত ট্রেডার্স সহযোগীরা এমইপি পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবার প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ট্রেডার্স সহযোগীদের মাঝে শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ র‍্যাফেল ড্র ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

* সভাপতি: জহির উদ্দিন বাবর (স্থানীয় পরিবেশক, এমইপি)

* প্রধান অতিথি: মো. আমানত হোসাইন আমান (ডেপুটি সেলস ম্যানেজার, এমইপি গ্রুপ)

* বিশেষ অতিথি: শেখ রুবেল হোসেন (সভাপতি, উত্তরা ইলেকট্রিক অ্যাসোসিয়েশন)

* সঞ্চালক: সবুজ আহমেদ (ডিভিশনাল ম্যানেজার, এমইপি গ্রুপ)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102