সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

আজ সকাল ও বিকাল দুই দফা অভিযানের মাধ্যমে মিরপুর -১ এর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে |

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মিরপুরকে ফুটপাত ও দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসির প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান |

আজ সকালে ও বিকালের দুই দফায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর-১ নম্বর সেকশনে দীর্ঘদিনের অবৈধ দখল ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনাকালে প্রশাসক এই ঘোষণা দেন।

মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “দীর্ঘদিন ধরে কিছু অসাধু হকার ও দখলদার রাস্তা এবং ফুটপাত বন্ধ করে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল, যার ফলে নগরবাসী তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল।”

তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ ও বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এ বিষয়ে তাঁকে অভিযোগ করে আসছিলেন।

এ সময় জনগণের হাঁটার রাস্তা উন্মুক্ত করে দেওয়াকে তিনি নিজের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন।

প্রশাসক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “পরাজিত শক্তি ও ফ্যাসিবাদ যারা পালিয়ে গেছে, তাদের সাথে সমন্বয় করে কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার স্বপ্নকে নস্যাৎ করতে চায়, তবে তা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান পুরো ঢাকা শহরেই পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে স্থানীয় পুলিশ ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করেন।

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং ফুটপাত রক্ষায় নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএনসিসি প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102