মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ব্রাজিলের নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয়ে নিজের অসন্তোষ গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ব্রাজিলের নির্বাচন কারচুপিযুক্ত এবং অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ছিল।

রবিবারের নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের ডানপন্থী মিত্র ফ্লাভিও বলসোনারো ফলাফল প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানিয়েছিলেন।
আগামী সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় ওয়াশিংটন ছাড়ার সময় ব্রাজিলের নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কাছে এটি অত্যন্ত ভয়াবহ মনে হয়েছে।’ তিনি আরো যোগ করেন, ‘আমি কোনো পক্ষ নিইনি। তবে সত্যি বলতে এটি আরেকটি কারচুপির নির্বাচন বলে মনে হয়েছে।

বিশ্বের দরবারে এটি একটি অত্যন্ত খারাপ দৃষ্টান্ত।
বলসোনারো পরিবারের একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে ট্রাম্প স্পষ্টতই ফ্লাভিও-র বিজয় আশা করছিলেন, যিনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার মাধ্যমে লাতিন আমেরিকার রক্ষণশীল নেতাদের একটি নতুন ধারা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ট্রাম্প আরো বলেন, ‘নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, কিন্তু এটি আমার কাছে খুব খারাপ লেগেছে। আমি কাউকেই সমর্থন বা অন্য কিছু করিনি, তবে আমি নির্বাচনটি লক্ষ্য করেছি এবং এটিকে অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ মনে হয়েছে।

তবে ব্রাজিলের এই ফলাফলের বিপরীতে তিনি কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন কি না জানতে চাইলে ট্রাম্প এড়িয়ে যান। ট্রাম্প বলেন, ‘আমি ব্রাজিলের জন্য নির্বাচনে লড়ছি না, আমি যুক্তরাষ্ট্রের জন্য লড়ছি।’ তিনি বলেন, ‘আমি শুধু ভেবেছিলাম যে যেভাবে ভোট গণনা করা হয়েছে—সময় বাড়ানোর বিষয়টি—তা দেখতে খুবই খারাপ লেগেছে।’ লুলার অনুরোধে কিছু শহরে পরিবহন সমস্যার কারণে ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর পর বলসোনারো কারচুপির অভিযোগ তোলেন।

 

বলসোনারো পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সত্ত্বেও ট্রাম্প লুলার প্রতিও এক অদ্ভুত ভালো লাগা দেখিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি লুলাকে পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো।’
তবে ট্রাম্প বারবার বড়াই করে বলেছেন যে তার প্রশাসন কিভাবে লাতিন আমেরিকার রাজনৈতিক মানচিত্র বদলে দিচ্ছে— যার অন্যতম উদাহরণ গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন সামরিক অভিযান। গত সপ্তাহে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘দক্ষিণ আমেরিকায় সব কিছুই বামপন্থার দিকে ঝুঁকে ছিল; এখন সব ডানপন্থায় চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102