সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টার সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে: হুইপ দুলু বেসরকারি সদস্যদের বিল দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ বাংলাদেশ-পাকিস্তানের খাদ্য সংরক্ষণ ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সেনাপ্রধানের উপস্থিতিতে ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী সারের অবৈধ মজুত ও ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির উদ্যোগ বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথম দেখলেন: পাল্টা প্রশ্ন সিমন্সের

সারের অবৈধ মজুত ও ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন এমপি’র সভাপতিত্বে আজ (সোমবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিত উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের ফলে নিরসন করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই; বরং চাহিদার তুলনায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার রপ্তানির সুযোগও সৃষ্টি হতে পারে।

কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এমপির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শন করে এ-সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও তা নিরসনে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মোঃ মোস্তাফিজুর রহমান, এমপিকে আহ্বায়ক করে মোঃ রোকন উদ্দীন বাবুল, এমপি এবং মোছাঃ সাবিরা সুলতানা, এমপিকে সদস্য করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উত্থাপিত হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে যে, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে হবে। অন্যদিকে, যেসব ক্ষেত্রে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে উত্থাপিত অভিযোগসমূহ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ; জনাব মোঃ শহিদুল ইসলাম এমপি; মোঃ মোস্তাফিজুর রহমান এমপি; মোঃ রোকন উদ্দীন বাবুল এমপি; মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি; মোছাঃ সাবিরা সুলতানা এমপি এবং মোঃ গোলাম রছুল, এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102