শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি-এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, প্রতিমন্ত্রী শেখ মোঃ শরীফুল আলম এমপি, এস. এম. ফয়সল এমপি, মোঃ আব্দুল্লাহ্ এমপি, রেজেকা সুলতানা এমপি, মোঃ আফজাল হোসেন এমপি, হাফেজ মুহাঃ রবিউল বাশার এমপি এবং মাহবুবা হাকিম এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কার্যক্রম পরিচালনাসহ যথাযথ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একই প্রতিষ্ঠানকে একাধিক টেন্ডার প্রদান না করে অন্যান্য প্রতিষ্ঠানকে টেন্ডার প্রদানের বিষয়ে কমিটি সুপারিশ করে।
বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে যান্ত্রিকীকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং তাঁতশিল্পের প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজলভ্য করার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি অথবা ডিলার নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
এছাড়া, দিনাজপুরের রাণীর বন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলো লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্র

য়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102