বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জনস্বার্থে আপসহীন প্রশাসন, খিলক্ষেতে ওরস মাহফিলের অনুমতি নেই মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার দায়ে গ্রেপ্তার ১ বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন টঙ্গীতে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি সোহান গ্রেপ্তার

মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। নিহতরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২২) ও বাবলু (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইকের চালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের অভিযোগ, সেলফি পরিবহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পরিবহনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

শিবালয় থানার ওসি আমিনুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

যে আই

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102