সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

জনস্বার্থে আপসহীন প্রশাসন, খিলক্ষেতে ওরস মাহফিলের অনুমতি নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজধানীর খিলক্ষেতে স্থানীয় আলেম-ওলামাদের আপত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জাকের পার্টি সমর্থিত প্রস্তাবিত ‘বিশ্ব ওরস শরীফ’ মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। আগামী ২১ অক্টোবর কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

মাহফিলের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘জনস্বার্থের বিঘ্ন হয়, এমন কোনো কিছুই খিলক্ষেত থানা এলাকায় করতে দেওয়া হবে না। সেই ধারাবাহিকতায় আয়োজকদের মাহফিলের অনুমতি দেওয়া হয়নি। কারণ, সবার আগে এলাকা এবং এলাকার জনস্বার্থ আমাদের কাছে অগ্রগণ্য।’

স্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই এ ধরনের বড় আয়োজনের উদ্যোগ নেওয়ার প্রতিবাদ জানিয়েছিল খিলক্ষেত ইমাম-উলামা ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি ছিল, স্থানীয় ধর্মীয় নেতৃত্বের মতামত উপেক্ষা করে এমন আয়োজন করা হলে এলাকায় ভুল বোঝাবুঝি, উত্তেজনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ আশঙ্কা থেকেই মাহফিলের অনুমতি না দেওয়ার দাবিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি।

সংগঠনটির সভাপতি ও খিলক্ষেত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম-খতিব মাওলানা নুরুল ইসলাম কাসেমী প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই এলাকার শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির স্বার্থে এ আয়োজনের অনুমতি না দেওয়ার দাবি জানিয়ে আসছিলাম। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যে সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই।’

মাওলানা কাসেমী আরও বলেন, ‘আমরা চাই, খিলক্ষেতে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। কোনো আয়োজনকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে বিভেদ, উত্তেজনা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক, তা আমরা চাই না। জনস্বার্থ ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবিদার।

স্থানীয় সচেতন মহলের মতে, বড় কোনো ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে আয়োজকদের যেমন দায়িত্বশীল হওয়া প্রয়োজন, তেমনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা, জনমত ও আইনশৃঙ্খলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। ধর্মীয় আয়োজনের স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেই আয়োজনকে ঘিরে জনদুর্ভোগ বা উত্তেজনার আশঙ্কা দেখা দিলে প্রশাসনের দায়িত্বশীল সিদ্ধান্তও সমান গুরুত্বপূর্ণ।

খিলক্ষেতের এ ঘটনায় শেষ পর্যন্ত প্রাধান্য পেয়েছে এলাকার শান্তি-শৃঙ্খলা ও জনস্বার্থের প্রশ্ন। স্থানীয়দের আপত্তি এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের সিদ্ধান্তে আপাতত বন্ধ হয়েছে বিতর্কিত এই আয়োজনের উদ্যোগ।

এলাকাবাসীর প্রত্যাশা, ধর্মীয় কিংবা সামাজিক—যেকোনো আয়োজনের ক্ষেত্রেই স্থানীয় মানুষের মতামত, জননিরাপত্তা ও সামাজিক সম্প্রীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কারণ, কোনো আয়োজনের চেয়ে মানুষের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বড়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102