বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ফুলবাড়ী সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৩৫৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) মনিপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের পৃথক অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করবে বিজিবি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102