বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিএনপি বনাম আওয়ামী লীগ-নিষিদ্ধ আওয়ামী লীগের সামনে কোন পথ? ঢাকার যেসব এলাকায় আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফুলবাড়ী সীমান্তে ১ লাখ ৭৪ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সরবরাহ নিয়ে শঙ্কা, আবারও বাড়ল তেলের দাম

দেশে ফিরেছেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

জানা গেছে, ঢাকার কামরাঙ্গীরচর জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসা থেকে মোট ৪৫ জন ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। গত ১০ অক্টোবর দেশে ফেরার পথে রিয়াদ বিমানবন্দরে অবস্থানকালে তারা হুতি বিদ্রোহীদের হামলার মুখে পড়েন। হামলায় বহরে থাকা ৭ জন গুরুতর আহত হন এবং নিহত হন রবিউল উলুম মাদ্রাসার সহকারী মুহতামিম ও শিক্ষা সচিব মুফতি নাসরুল্লাহ বদর (৩৫)।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইন জানিয়েছেন, সরকারের সার্বিক সহযোগিতা এবং ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে সৌদিতে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী নিরাপদে দেশে ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102